Security Related Instructions

 

শুভ সকাল/বিকাল/সন্ধ্যা,

বাংলাদেশ জাতীয় সংসদে আপনাকে স্বাগতম। সকলের নিরাপত্তার স্বার্থে আপনাকে নিম্নোক্ত বিষয়ে সহযোগীতা প্রদানের জন্য সবিনয় অনুরোধ করা হলঃ

 

১.  পরচিয়পত্র ও গাড়ির পাসঃ-

Ø  নিরাপত্তা সদস্যকে আপনার সংসদ সচিবালয়ের আইডি কার্ড প্রদর্শন করুন;

Ø  আইডি কার্ড ব্যতিত সকলেই কর্তব্যরত পুলিশ সদস্যের কাছ থেকে পাস গ্রহণ করুন; সেই ক্ষেত্রে সংসদ ভবনের নির্ধারিত দপ্তর থেকে পাস আসা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে;

Ø  সংসদ সচিবালয়ের বৈধ স্টীকার ব্যতিত যে কোন গাড়ির বাইপাস নিষেধ;

Ø  সংসদ এলাকায় অবৈধ অনুপ্রবেশ নিষেধ; অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

২.     দর্শনার্থী পাস ইস্যুর নিয়মাবলীঃ-

Ø  অফলাইন পাস- সংসদ ভবনে আপনি যার সাথে সাক্ষাতের জন্য এসেছেন, তার সাথে যোগাযোগ করুন এবং তাকে নির্ধারিত গেইটের পিএবিক্স/সরাসরি লাইনে টেলিফোন করে আপনার ব্যক্তিগত তথ্যাবলী (নাম, ঠিকানা, মোবাইল নং, জাতীয় পরিচয় পত্র নং) প্রদানের অনুরোধ করুন। টেলিফোনে অথবা লিখিতভাবে উল্লিখিত তথ্যাবলী পাওয়ার পরই পাস ইস্যু করা যাবে।


Ø  অনলাইন পাস- সংসদ ভবনে আপনি যার সাথে সাক্ষাতের জন্য এসেছেন, তার সাথে যোগাযোগ করুন এবং তাকে     www.prp.parliament.gov.bd-এই ওয়েব সাইটে প্রবেশ করে আপনার তথ্যাদি প্রদানের অনুরোধ করুন। অনলাইনে প্রেরিত তথ্যাবলী সার্জেন্ট এ্যাট আর্মস দপ্তর থেকে যাচাই হওয়যার পর পাস ইস্যু করা যাবে।

 

৩.    নিরাপত্তা তল্লাশীঃ-

ü  নিরাপত্তা তল্লাশী কার্যক্রমে সহায়তা করুন;

ü  কোন ব্যাগ থাকলে তা ব্যাগেজ স্ক্যানারে চেকিং আবশ্যক;

 

৪.     নিষিদ্ধ কার্যক্রমঃ- সংসদ এলাকায় নিম্নোক্ত কার্যক্রমসমূহ নিষিদ্ধ

ü  আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে প্রবেশ;

ü  প্রাণঘাতি অস্ত্র, যেমনঃ- ছুরি, দা, লাঠি ইত্যাদি;

ü  নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কোন বস্তু;

ü  সমাবেশ বা মিছিল;

ü  রাজনৈতিক পোস্টার বা ব্যানার;

ü  ডিএসএলআর ক্যামেরা বা ভিডিওগ্রাফি;

ü  সংসদ এলাকায় উবার, পাঠাও, সিএনজি ও রিক্সা প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ।

 

৫.    অন্যান্যঃ-

ü  টানেলের ভিতর গাড়ি পার্কিং সম্পূর্ণ নিষেধ;

ü  রাত ১১ ঘটিকার পর সংসদ এলাকায় বসবাসরত ব্যক্তিবর্গ/পরিবারবর্গ বা অতিথি দক্ষিণ প্লাজা, লেকের চারপাশে ঘুরাফেরা করা নিষেধ;

ü  এলডি হলে বিয়ের অনুষ্ঠানে আগত আমন্ত্রিত অতিথীগণ গেইট-৬ (মনিপুরি পাড়া) ব্যবহার করবেন এবং এই ক্ষেত্রে নিজ নিজ আমন্ত্রণপত্র সংসদে প্রবেশ পাস হিসেবে বিবেচিত হবে। আমন্ত্রিত অতিথিগণ এলডি হল এলাকা ব্যতিত যত্রতত্র ঘুরাফেরা, ফটোগ্রাফি বা ভিডিও গ্রাফি করতে পারবেন না।

 

 

আদেশক্রমে

কর্তৃপক্ষ