Jatiya_Sangsad

Bangladesh Parliament

বাংলাদেশ জাতীয় সংসদ

Latest news & articles

Oath taking of newly elected members of the 13th ParliamentFebruary 19, 2026

Oath taking of newly elected members of the 13th Parliament

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ আজ জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতীয় সংসদ ভবনে অবস্থিত শপথ কক্ষে শপথ পাঠ করান।

প্রথম ধাপে তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ বাংলাদেশ জাতীয়য়তাবাদী দল (বিএনপি) এর নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

এরপর দ্বিতীয় ধাপে বাংলাদেশ জামায়াতে ইসলামী'র শফিকুর রহমানসহ দলীয় নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাসহ স্বতন্ত্র সংসদ সদস্যগণ সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

সর্বশেষ তৃতীয় ধাপে নাহিদ ইসলাম, আবুল হাসনাত, আখতার হোসেনসহ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

জাতীয় সংসদের সচিব কানিজ মওলা শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংসদের সিনিয়র ইমাম কারী মোহাম্মদ সাইফুল্লাহ এবং আবু রায়হান কোরআন তেলাওয়াত করেন।

শপথ শেষে রীতি অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যগণ শপথ বইয়ে স্বাক্ষর করেন।

এ সময়ে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Jatiya_Sangsad

Bangladesh Parliament

বাংলাদেশ জাতীয় সংসদ

Bangladesh Parliament
Bangladesh Parliament consists of 350 Members of Parliament, of which 300 are directly elected from regional constituencies and 50 are reserved for women.
Copyright © 2026, All rights reserved.Design and developed by B&IT wing